1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সিগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

মুন্সিগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৪:৪৪ পিএম
শেয়ার করুন

মুন্সিগঞ্জে মেঘনার শাখা রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে চার বন্ধু মিলে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় মেঘনার শাখা নদী ‘রজত রেখা’য় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠে এলেও আবির নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে আজ সোমবার সকালে দুর্ঘটনাস্থলের ২০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। আজ সকালে পানির ২০ ফুট নিচ থেকে ডুবুরিরা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *