1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মুন্সীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৯:২২ পিএম
শেয়ার করুন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী ও সমাপ্তি অনুষ্ঠিত হয়৷
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷

উপজেলা প্রাণী সম্পাদক সম্প্রসারণ কর্মকর্তা ডা. জয় সরকার ইমনের সঞ্চালনায় সভাপতি হিসবে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ বেবী নাজনীন সোহানা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো ইউসুফ ভূইয়া, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিশিষ্ট খামারি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক অবাক ৷

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টলগুলোআ ঘুরে দেখেন।

উল্লেখ্য, একদিন ব্যাপী শুরু হওয়া প্রদর্শনীতে ২৭ টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য, দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে চার ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়৷ প্রযুক্তিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, ডেইরি ক্যাটাগরিতে নুর ইসলাম এগ্রো, ফ্যটোনিং ক্যাটাগরিতে তোফাজ্জল, ছাগল ক্যাটাগরিতে কুদ্দুস আলী গোট ফার্ম প্রথম হয়েছে৷

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *