1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৭:০৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মুন্সীগঞ্জ আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি আজ রবিবার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মোঃ আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।
আদালত আসামী নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর ‘বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আসামীরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। এই আদেশের পরে নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন,আদালত হতে আসামীদের পুলিশ হেফাজতে কারাগারে নেওয়ার পথে আদালতের বারেন্দায় তাকে আসামী নুরু ও তার বোন বাপ্পি মিলে মারধর করেছে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামীরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আঃ ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌছালে ধারালো ছোড়া দিয়া কোপাইয়া এই মামলার ভিকটিম বৃদ্ধ আঃ ছামাদকে হত্যা করে। নিহত আঃ ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিন এর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে এজাহার নামীয় ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করলে ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহনের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন শ্রশ্রম কারাদন্ড প্রদান করেন।
এই মামলার বাদী আরিফ হোসেন বলেন, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দু-জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।

এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার বলেন. আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহন ও প্রমানের ভিত্তিতে আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন শশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে । আমি রাস্ট্র পক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *