1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১১:৪১ এএম
শেয়ার করুন

মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এর পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়ন ও আসন্ন পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সদরের এইচএসসি শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (১৭ই আগস্ট) মৌলভীবাজার জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনে সমবেত হন সাধারণ শিক্ষার্থী ছেলে-মেয়েরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসময় স্লোগান দিতে দিতে শহরের কিছু সড়ক প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় তাঁরা নিজেদের দাবি তুলে ধরেন সাংবাদিকদের সামনে। এসময় শিক্ষার্থীদেরকে ‘আমার ভাই হসপিটালে, আমি কেন পরীক্ষার হলে’, ‘সারা বাংলায় খবর দে, এইচএসসি পরীক্ষার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায় ছাত্র ছাত্রীদের।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে তাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেন। তাঁরা বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে এখনো শেষ হয়নি। আন্দোলনের কারণে কিছু পরীক্ষা নেওয়ার পর তা স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরীক্ষা নিতে কমপক্ষে আরও এক মাস সময় লাগবে।

পরীক্ষা শেষে ফলাফল আসতে লাগবে আরও ২ মাস সময়। সবমিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ সালের পরীক্ষা নিতে নতুন বছর ২০২৫ প্রবেশ করবে। এ অবস্থায় তাড়াহুরো করে পরীক্ষায় বসতে গিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ও ক্লাস করার সুযোগ মিলবে না বলে দাবি করেন তারা। তাই তারা পরীক্ষা বাতিল করে নতুন পদ্ধতিতে অংশগ্রহণ করে মূল্যায়নের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর