1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানের যোগসূত্রে আটক দুই ভারতীয় - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল পাচ্ছি না: রুমিন ফারহানা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাত তাবাসসুমের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, ২ কর্মচারী আহত চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানের যোগসূত্রে আটক দুই ভারতীয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
শেয়ার করুন

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের সমন্বিত অভিযানে ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবেন্দ্র সিং নামের ওই দুইজনকে আটক করা হয়। পুলিশি অনুসন্ধানে এই ঘটনার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগসূত্র পাওয়ার দাবি করা হয়েছে। পুলিশের মতে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ক্ষেত্রে সম্প্রতি এই কৌশলটি বেশ নিয়মিত হয়ে উঠেছে।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, গ্রেফতার তরুণী প্রতিবেশী দেশ পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তি, যারা ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রেমের সম্পর্ক স্থাপন ও অর্থের প্রলোভন দেখিয়ে তরুণীকে ফাঁদে ফেলে এই নাশকতায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পক্ষ থেকে অতীতেও একই কৌশলে গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের এক নারীকে ব্যবহারের নজির পাওয়া গেছে।

অভিযান পরিচালনার সময় মহকদীপের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি এবং নগদ ৩০ হাজার রুপি জব্দ করেছে পুলিশ।

এছাড়া এই নাশকতায় জড়িত থাকার সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা মূল অভিযুক্তদের যাতায়াত, মোটরসাইকেল সরবরাহ এবং বসবাসের জায়গা নিশ্চিত করতে সহায়তা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগে অনুপগড়-সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন সেই একই লাইন দিয়ে অতিক্রম করেছিল, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল।

এই বিভাগের আরো খবর