1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাণীশংকৈল সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি - আজকের কাগজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

রাণীশংকৈল সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৫০ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ পামোল সীমান্ত দিয়ে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

শনিবার সীমান্ত এলাকায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাংলা ভাষায় কথা বলতে না পারলেও মাঝে মধ্যে হিন্দিতে কথা বলছিলেন। প্রাথমিক যাচাইয়ে তিনি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হয় বিজিবি।

পরে ধর্মগড় শাহানাবাদ সীমান্তে বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও সহকারী শিক্ষক সেলিম বলেন, বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দারাও বিএসএফের যেকোনো পুশইন ও শূন্যরেখা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে সচেতন রয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ছদ্মবেশে অথবা অচেতন অবস্থায় সীমান্ত পার করে দেওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজির আহম্মদ মুঠোফোনে জানান, সীমান্ত এলাকা থেকে আটক মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় নাগরিককে যাচাই-বাছাই শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর