1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবি শিক্ষকদের অবমাননা ও মব সৃষ্টির প্রতিবাদে ক্ষোভ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকরা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রাবি শিক্ষকদের অবমাননা ও মব সৃষ্টির প্রতিবাদে ক্ষোভ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকরা

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের অবমাননা, ক্যাম্পাসে মব সৃষ্টি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। জুলাই বিপ্লবের দেড় বছর অতিক্রম হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন–জুলাই বিরোধী শিক্ষকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি। এ পর্যায়ে এসে কিছু ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থীরা কোনো শিক্ষককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে মবোক্রেসির মাধ্যমে সম্মানহানি করবে সেটা আমরা মেনে নেবো না। যদি কোন শিক্ষক দোষী হয়ে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছি।”

তিনি আরও বলেন, “এছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া নিয়েও আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডাক্তার নিয়োগ যোগ্যতার আলোকে হয়নি। এমবিবিএস ডাক্তাররা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। যেহেতু বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া যেন বন্ধ রাখেন সেই বিষয়ে উপাচার্যকে আহবান জানিয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং নামে একটি কমিটি গঠন করা হয়েছিল কিন্তু তারা এ পর্যন্ত কোন রিপোর্ট প্রকাশ করেনি। ফলে রাকসুর ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন সময় বিভাগের সভাপতিদের কাছে গিয়ে বিভাগের শিক্ষকদের খোঁজ করছেন। ফলে ক্যাম্পাসে একধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা লাঞ্ছনার ভয়ে ক্লাসে আসছেন না।
এসময় দ্রুত বিষয়গুলো সুরাহা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।”

উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাঁদের সবাইকে কল করেন সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে তাঁদের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন জানতে পেরে তার বিভাগেও যান তিনি।

তবে তাঁকে না পেয়ে দুপুরে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্স ভবনের তিনজন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁরা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ। আওয়ামীপন্থী অন্য তিন ডিন হলেন বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।

শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল বিকেলে আওয়ামীপন্থি ডিনদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। পরিস্থিতি বিবেচনায় বৈঠকে ডিনরা রুটিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছেন উপাচার্যের কাছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *