1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:২৩ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে দিবসটি গভীর তাৎপর্যে প্রতিবছর পালিত হয়।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল হতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সকালে সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল পৌনে ১১টায় শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ জাতির চিন্তা, চেতনা ও বুদ্ধিবৃত্তিক শক্তির প্রতীক। স্বাধীনতার প্রাক্কালে তাদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই দিবস জাতিকে স্মরণ করিয়ে দেয়—মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পেছনে জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ কতটা গভীর ও অপরিসীম।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও গভীরভাবে অনুরণিত হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *