1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েট ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

রুয়েট ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৯:২৬ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো: আবু তাহেরকে শিক্ষার্থীদের চাপের মুখে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আবু তাহের পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পথে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে।

রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৌমিক সাহার একান্ত আস্থাভাজন আবু তাহেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান ও গত জুলাই আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাহের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায়। এতপর সাধারণ শিক্ষার্থীদের অগোচরে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষায় অংশ নিচ্ছে। কিছুদিন থেকে তাহের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই রুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের জায়গা হবেনা।

মতিহার থানার কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাহের রুয়েটে ছাত্রলীগ করতো, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো এমন অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পেলে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *