1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে কুবিতে দুই পক্ষের মারামারি, আহত ১০ এর অধিক - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে কুবিতে দুই পক্ষের মারামারি, আহত ১০ এর অধিক

শারাফাত হোসাইন,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি সিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে প্রথমে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে সমাধান করা হয়।

তবে সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা আবারও ধাওয়া করে দত্ত হলে নিয়ে যায়। সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি সিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘ মারমারতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ‘

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সকালে বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস গেটে ও দত্ত হলে গিয়ে আবারও মারামারি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর