1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লালমনিরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

লালমনিরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ১:১২ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বড়খাতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়খাতা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির মতির সঙ্গে বড়খাতা ইউনিয়ন বিএনপির সদস্য বকুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। পরে বড়খাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনারুল ইসলাম দলবল নিয়ে অস্থায়ী কার্যালয়ের সামনে গেলে হাতীবান্ধা উপজেলা বিএনপির আব্দুল হাইয়ের লোকজনের সঙ্গে দুই গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হন। বকুল হোসেন নামের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা নেতাদের জানানো হয়েছে।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান বলেন, সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তাই বলে আনারুল হকের লোকজন বিএনপির কার্যালয় ভাঙচুর, অফিসে তালা দেওয়া ও নেতাকর্মীকে মারধর করতে পারেন না।তবে বিএনপি নেতা আনারুল হকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর