1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৮:০২ পিএম
শেয়ার করুন

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিনিধি দল।

​গত ১৮-২০ ডিসেম্বর লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর বিতর্ক ও নেতৃত্বগুণে সম্মানজনক পদক ও স্বীকৃতি অর্জন করেছেন।

সম্মেলনের এক্সিকিউটিভ পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময় ইউএন ট্যুরিজম কমিটিতে ভাইস-চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী জি-২০ কমিটিতে চমৎকার কৌশল ও আলোচনার মাধ্যমে আউটস্ট্যান্ডিং ডেলিগেট পুরস্কার লাভ করেন। একই বিভাগের আরেক শিক্ষার্থী আবীর হাসান প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের মেধার স্বাক্ষর রেখে অর্জন করেন স্পেশাল মেনশন-২ অ্যাওয়ার্ড।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন,
‘ আমার দলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা জাতীয় মঞ্চে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের আগামী প্রজন্ম এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং আরও বড় বড় অর্জন বয়ে আনবে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *