1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শহীদ আবু সাঈদ স্নাতকে ৩.৩০ পেয়ে মেধাতালিকায় ১৪তম স্থান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪

শহীদ আবু সাঈদ স্নাতকে ৩.৩০ পেয়ে মেধাতালিকায় ১৪তম স্থান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৯:০০ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায়   অধিকার করেছেন।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে ফলাফল প্রকাশিত হয়।

এ সময় উপাচার্য বলেন, ‘আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই।

কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত।

আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।’

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম।

আবু সাঈদের বন্ধুরা জানান, আবু সাঈদ শিক্ষার্থী হিসেবে অনেক ভালো ছিল। আবু সাঈদ রেজাল্ট দেখলে কত খুশি হতো।

আজ আবু সাঈদ আমাদের মাঝে নেই।

আবু সাঈদের বড় ভাই আবু হোসেন কান্নজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই প্রতিবছর ভালো রেজাল্ট করে। আজ আমার ভাই নাই। এই রেজাল্ট দিয়ে কী করব?’

এই বিভাগের আরো খবর