1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, নওগাঁয় শিক্ষক সমাবেশে ফজলে হুদা বাবুল - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, নওগাঁয় শিক্ষক সমাবেশে ফজলে হুদা বাবুল

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:০২ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে  ২২ নভেম্বর শনিবার দুপুরে সর্বমঙ্গলাপাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তাঁর বক্তৃতায় বলেন,শিক্ষকদের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে,যেটা অন্য কোনো দল করতে দেয়নি।তারা শিক্ষককে রাজনীতি করতে বাধ্য করতো,শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্য ও আদর্শই ছিল শিক্ষকের নিজস্ব মত প্রকাশ করার অধিকার।আর এটাই জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ।একজন শিক্ষক দলীয় কথা বলতে চাইলে দলের পদবী নিয়ে কথা বলেন,দলীয় পদবী না থাকলে আপনি দলের কথা বলবেন না, কারণ তখন আপনি একজন শিক্ষক।রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,এনায়েতপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ এনামুল হক,চাঁন্দাশ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃখাইরুল ইসলাম,মাতাজিহাট টিবিএম কলেজের প্রভাষক মোঃ আব্দুর রউফ,কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বারিকুর রহমান,উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান,সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন,জাহাঙ্গীরপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সুপার মোঃ আজিজার রহমান,বাগডোব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক উম্মে সাইফন হুসনে-আরা, কালুশহর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকীয়া খাতুন,শিক্ষক মাহবুব আলম প্রমূখ।শিক্ষক সমাবেশে উপজেলার এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *