1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষাপ্রতিষ্ঠানে `পুনঃভর্তি ফি` আদায় বন্ধের নির্দেশ - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

শিক্ষাপ্রতিষ্ঠানে `পুনঃভর্তি ফি` আদায় বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৩ পিএম
শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তী শ্রেণিতে ভর্তিতে পুনরায় ভর্তি ফি আদায় করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এ রায়ে এই আদেশ দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে নতুন করে ভর্তি দেখিয়ে তাদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড। অভিযোগে দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে দাবি করা হয়। মূলত সেই রিটের প্রেক্ষিতে পুনঃভর্তি ফি বাতিলের এমন রায় দিয়েছে হাইকোর্ট।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *