1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: ড. সলিমুল্লাহ খান - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: ড. সলিমুল্লাহ খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৪:৩৮ পিএম
শেয়ার করুন

বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান বলেন, ব্রিটিশ শাসনের ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হয়নি। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ভাগও শিক্ষা খাতের পিছনে খরচ হয়না। কিন্তু অন্যান্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে ৷ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোটা জরুরি। শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া কখনোই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কতৃক আয়োজিত ”নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারে ড. সলিমুল্লাহ খান আরও বলেন, “প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নাহলে উচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষাকে আনন্দায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যাবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না। বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ্ হাসান নকীব বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানের যে পথ আমরা ইতিমধ্যে হারিয়েছি এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কি জানি? কি বুঝি? এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরাশাসনের অধিনে ছিলাম এটা যেমন সত্য ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি এটাও সত্য। সুষ্ঠ রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।”

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের তিন যুগপূর্তি উপলক্ষ্যে ফোরাম চত্বরে সকাল ৯টায় জাতীয় ও ফোরাম পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী (স্মৃতির তীর্থস্থান), রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি

এই বিভাগের আরো খবর