1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০ - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের

শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিবিরের পূর্বঘোষিত অদম্য জুলাইয়ে বহিরাগতদের নিয়ে র‍্যালি করার অভিযোগ তুলে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরবর্তীতে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবিরের সভাপতি মনিরুলসহ ১২জন এবং ছাত্রদলের ৮ জন মোট ২০জন আহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে অতিরক্তি পুলিশ মোতায়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎

‎বুধবার (৫ আগস্ট) সকাল ৯:৪০ এর দিকে শিবিরের অদম্য জুলাই প্রোগ্রাম শেষের দিকে ভিসিগেট দিয়ে বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আসলেই মিছিলের থেকে বহিরাগত অভিযোগে কয়েকজনের ওপরে হামলা করে ছাত্রদল। এর পাল্টা জবাব দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষইকেই নিভৃত করার চেষ্টা করে।‎

‎প্রত্যাক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবিরের অদম্য বিজয় র‍্যালি মহাসড়কে আসলেই ছাত্রদলের কয়েকজন মিছিলে বহিরাগত আছে অভিযোগ তোলে এবং মিছিলে হামলা চেষ্টা করে৷ এসময় দু’পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রদল আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে লাঠিসোটা নিয়ে অবস্থান করছিলো সংঘর্ষ ছড়িয়ে পড়লে লাঠিসোটা নিয়ে ছাত্রশিবিরের ওপরে হামলা করে।‎

‎শিবিরের আহত হয়ে শেরে বাংলা মেডিকিলে চিকিৎস্যাধীন রয়েছে মনিরুল ইসলাম, সাব্বির হোসেন-বাংলা , আলামিন, হাফিজ সিদ্দিক, হেলাল আহমেদ, আবদুল্লাহি বাকি-ইংরেজি .

‎আল মামুন সিয়াম, তায়েফ, শারাফাত সিফাত এছাড়াও আরো ৫-৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে শিবির।‎

‎হামলায় আহত হয়ে ছাত্রদলের ৮জন শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ইমরান, সিফাত, হৃদয়, জাহিদ, তরিকুল, প্রান্ত, হেনা, আবদুর রহিম সহ আরও ৩-৪ জন‎

‎শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। প্রথমে আমারা গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটে আসলে ছাত্রদলের সন্ত্রাসীরা নগ্নভাবে আমাদের ওপরে হামলা করে। তাদের হামলায় আমাদের সভাপতিসহ ১৫জন মতো আহত হয়ে মেডিকেলে ভর্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতে হামলা করা হয়েছে প্রক্টর তাদের নিভৃত করার চেষ্টা করলেও ছাত্রদলের সন্ত্রাসীরা থামেনি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচারের দাবি জানিয়ে এসেছি।‎

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় কে অস্থিতিশীল করতে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়ার চেষ্টা করলে ছাত্রদল তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছ। গুপ্ত সমকামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের কোন স্থান বরিশাল বিশ্ববিদ্যালয়ে হবে না।‎

‎এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি।‎

‎বরিশাল মেট্রোপলিটন দক্ষিণের এডিসি বেলাল হোসাইন বলেন, ছাত্রদল শিবিরের সংঘর্ষর ঘটনা ঘটেছিলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এই বিভাগের আরো খবর