1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শীত–কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের চর, পাশে ২২ বিজিবি - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

শীত–কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের চর, পাশে ২২ বিজিবি

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৭:৩২ পিএম
শেয়ার করুন

কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলের দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ২২ বিজিবির তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ার চর, মাদারগঞ্জ ও ময়দান চরসহ বিভিন্ন চরাঞ্চলে প্রায় ৭ শতাধিক শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
বিজিবি সূত্র জানায়, চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দেড় হাজারেরও বেশি প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন,
“বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মতিউর রহমান, বিভিন্ন বিওপি ক্যাম্পের কমান্ডার ও বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ২২ বিজিবির এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *