1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জিয়া পরিষদ রাবি শাখার সভাপতির পদ হারালেন ড. এনামুল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জিয়া পরিষদ রাবি শাখার সভাপতির পদ হারালেন ড. এনামুল

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৭:৫৫ পিএম
শেয়ার করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি অধ্যাপক ড. এনামুল হক-এর পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসের উপর যে মন্তব্য করেছেন অধ্যাপক ড. এনামুল। এতে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারণে অধ্যাপক এনামুল হকের পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১নং সহ-সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে গত দুইদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছিলেন “রাজনীতির ৪৫ বছরের পথচলায়, সবচেয়ে বড় ত্যাগ ছিল আমার পরিবার। রাজনীতির মঞ্চে করতালি পেয়েছি অনেক কিন্তু ঘরে ফিরে শুনেছি শূন্য নিস্তব্ধতা। পরিবারের হাসি ফেলে রেখে, দেশের মানুষকেই পরিবার বানিয়েছিলাম। সবার আগে বাংলাদেশ।”

শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক এনামুল হক কমেন্ট করেন “লক্ষ্য অর্জনে আপনি ভুল পথে হেঁটেছেন। সততা, নিষ্ঠা, নৈতিকতা, সাহসিকতা, অজস্র পরিশ্রম, লিডার শীপ এগুলো বর্তমানে বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করেনা।”

এ বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক ড. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর