1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে  - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান

শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে 

মিজানুর রহমান
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ১:৪৩ পিএম
শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের গুম, খুন ও লুটপাটের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন কোন অনুপ্রবেশ কারীর জায়গা বিএনপিতে নেই, বিএনপির যে সকল নেতা কর্মীরা গত ১৭ বছর হামালা, মামলা, জেল জুলুম হুলিয়া মোকাবেলা করে বিএনপি করেছে তারাই বিএনপিকে সুসংগঠিত করবে।

বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন কে সহযোগিতা ও সমবেদনা প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন, সুজনের মাতা জয়নব বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, সদস্য সাইফুর রহমান, যুবদল নেতা তৈযাবুর রহমান, হেলালউদ্দীন হেলাল, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা মিরান, খালিদ, জামাল, ওলামা দল নেতা মজিবর রহমান, বাবলু মোল্লা, মশিউর রহমান প্রমুখ। এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে আন্দোলনে গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এই বিভাগের আরো খবর