1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১:১৩ পিএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া ৪টার এ সংঘর্ষ ঘটে। আহত সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

আহত দুই শিক্ষার্থী হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। আর আহত সাংবাদিকরা হলেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জনি রায়হান ও আকরাম হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন ও নিউজ প্রভাতের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন আহমেদ। এ ছাড়া সময় টিভির চিত্রগ্রাহক রতন আন্দোলনকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে আজ বিকেল ৪টায় গায়েবানা জানাজা পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা কফিন নিয়ে মিছিল সহকারে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের লক্ষ্য করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ।

পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

তার আগে আজ দুপুর পৌনে ৩টার দিকে টিএসসি এলাকায় অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তারা তুলে নিয়ে যায়।

পুলিশ টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় প্রথমে পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে ছাত্রনেতা আখতার হোসেনকে তুলে নিয়ে যায় পুলিশ। একটু পরেই রোকেয়া হলের কাছে আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আজকের পত্রিকার সাংবাদিক আহমেদ শাবিব আব্দুল্লাহসহ ‍দুজন আহত হন।

এই বিভাগের আরো খবর