
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়, দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
আজ দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য তিনি এই মন্ত্রব্য করেন।
তিনি বলেন, সংস্কারের নামে সময় কালক্ষেপন করা যাবে না। দেশ পরিচালনার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের মত নেতার প্রয়োজন। তারেক রহমান আগামীতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতায় আসবে।বিএনপির কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এজন্য সকল নেতাকর্মীদের মানুষের মন জয় করার আহ্বান জানান।
সভায় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতিস ফখরুল ইসলাম রবিনসহ
বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।