1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুরে ফাঁসিতে ঝুলে প্রবাসীর স্ত্রীর মৃত্যু - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

সখীপুরে ফাঁসিতে ঝুলে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ২:৩৭ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে দিলরুবা আক্তার জুই(৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(১১ জুলাই) উপজেলার নলুয়া এলাকায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ।
নিহত জুই ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার ছেলে আদীব(৯) ও তার শাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। কয়েকদিন পূর্বে তার শাশুড়ি আদীবকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যান। গত কয়েকদিন ধরে ওই গৃহবধূ বাড়িতে একা বসবাস করতেন এবং রাতে প্রতিবেশী পারুল বেগম তার সাথে থাকতেন।
প্রতিবেশী পারুল আক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাড়িতে চলে আসি। বেলা সাড়ে ১১ টার দিকে জুই আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর