1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৫:১২ পিএম
শেয়ার করুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিকেল ৩টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অফিসের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরাও অংশ নেবেন।

গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *