রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: নিন্দা জানালেন জামায়াত আমির ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত, আহত ৬ খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা, হাসপাতালে ভর্তি খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে: রামজি ইজেলদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খেলতে গিয়ে আহত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইরানের সঙ্গে স্থায়ী পারমাণবিক চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: নিন্দা জানালেন জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

ডাকসু ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল দুষ্কৃতকারী তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই ঘটনার পরদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সাদিক কায়েম। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

ভুক্তভোগী এই ছাত্রনেতা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছিল। সে সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। এলাকাবাসীর দ্রুত তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয় এবং তার বাবা-মা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বলে তিনি উল্লেখ করেন।

এদিকে হামলার এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থতা প্রদর্শিত হলে এর ভয়াবহ খেসারত দিতে হবে বলে তিনি সতর্ক করেন। ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, এভাবে দেশবাসীর নিরব বসে থাকার আর কোনো সুযোগ নেই এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই বিভাগের আরো খবর