
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নওগাঁর সাপাহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান আলীর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের ইমাম ইমরান হোসেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ চৌধুরী, আবু হাসনাত রেজা, রুবেল হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইমসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
Leave a Reply