1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৯:০৪ পিএম
শেয়ার করুন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। র‌্যালি ও স্টল পরিদর্শন শেষে আয়োজন করা হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা মোস্তাকিম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ উপজেলার খামারি, সংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *