1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের টানা তৃতীয় দিনের কর্মবিরতি - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সাপাহারে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের টানা তৃতীয় দিনের কর্মবিরতি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:১২ পিএম
শেয়ার করুন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে নওগাঁর সাপাহারে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠপর্যায়ের কর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন নিয়ে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। এতে মাঠপর্যায়ের কর্মীরা কাজের সন্তুষ্টি হারাচ্ছেন এবং চাকরি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি শেষে কর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *