1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক এমপি বাহারের বাড়ি-জমি জব্দের আদেশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

সাবেক এমপি বাহারের বাড়ি-জমি জব্দের আদেশ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৬:৩৭ এএম
শেয়ার করুন

কুমিল্লার সাবেক সংসদ সদস্য (এমপি) আ. ক. ম বাহাউদ্দিন বাহারের নামে মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের কুমিল্লার বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা বাহার, বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছোট মেয়ে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

পরে ৩ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। একই সঙ্গে ৩২ লাখ টাকা মূল্যের জমিসহ ১৪৭৪ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত।
১১ মার্চ বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছা বাহারের নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত। একই সঙ্গে তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাবের ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর