1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি

সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫ ৪:২২ পিএম
শেয়ার করুন

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে আগামীকাল রবিবার মামলা করবে বিএনপি।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর তারা বেলা পৌনে ১১টায় শেরে বাংলানগর থানায় মামলার আবেদন করবেন। মামলা দায়ের করতে যাবেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদার অধীন ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন সম্পন্ন করে।

এই বিভাগের আরো খবর