1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সারা দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

সারা দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১১:২০ এএম
শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

নসরুল হামিদ বলেন, ‘আশা করছি বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে। কাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানানো যাবে। ’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এখন স্থল নিম্নচাপ আকারে ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। দেশের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। বিকেলের মধ্যেই সিত্রাংয়ের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর