1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎সিন্ডিকেট সভায় ববিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‎সিন্ডিকেট সভায় ববিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

‎শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত ও পাস হয়।

‎২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্রসমাজ বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশের বিনির্মাণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাক দেয়। এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগামী ও বীরত্বপূর্ণ ভূমিকার মুখে তৎকালীন স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

‎বিগত ১৮ জুলাই ২০২৪ তারিখে স্বৈরাচারী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের দলীয় ক্যাডাররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে ইতিহাসের অন্যতম বর্বর ও নৃশংস হামলা চালায়। সেই রক্তঝরা দিনে বুক ফুলিয়ে বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের মুখোমুখি দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীদের অদম্য সাহসিকতা এবং তীব্র প্রতিরোধের মুখে সেদিন স্বৈরাচারের পেটোয়া বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৮ই জুলাই বিকেলেই বরিশাল বিশ্ববিদ্যালয় স্বৈরাচারী হাসিনার ফ্যাসিস্ট বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এর মাধ্যমে জুলাই আন্দোলনে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফ্যাসিস্ট বাহিনী মুক্ত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। এই সাহসী প্রতিরোধই পরবর্তীতে বরিশালে স্বৈরাচার পতনের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছিল।

‎বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এটা পাশ করে দিয়েছি এটা এখন ইউজিসিতে পাঠানো হবে অনুমোদনের জন্য।”

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মামুন অর রশীদ বলেন, ১৮জুলায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস হিসেবে সিন্ডিকেট সভায় সবার সম্মতিক্রমে পাশ করা হয়েছে। আমরা এরপর এটা চ্যাঞ্চেলর বরাবর পাঠিয়ে দিবো।

এই বিভাগের আরো খবর