1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়াম দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ শুক্রবার আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার একটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিচিত সহপাঠী সিয়াম এ ঘটনায় জড়িত।

বৃহস্পতিবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্তকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর