1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্কুল-কলেজ পুরোদমে খুলছে কাল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

স্কুল-কলেজ পুরোদমে খুলছে কাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৪:২৪ পিএম
শেয়ার করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চালু হচ্ছে রোববার (১৭ আগস্ট)। একই দিনে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। স্কুল, কলেজ, মাদরাসায় যথারীতি ক্লাস হওয়া নিয়ে কোনো সংশয় নেই৷ তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রাশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

একই সঙ্গে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের নানান দাবি-দাওয়া এবং নতুন উপাচার্য ও উপ-উপাচার্য কারা হচ্ছেন, তা নিয়েও সতর্ক শিক্ষকরা। সব মিলিয়ে সহসাই বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু নিয়ে সংশয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে ১ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় আইএসপিআর।

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবার মধ্যেই ছিল গা-ছাড়া ভাব।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, গত ৭ আগস্ট থেকে অনেক প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছিল। তবে উপস্থিতি কম ছিল। অনেকের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা ছিল। পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসায় রোববার থেকে স্কুল-কলেজে যথারীতি ক্লাস হবে।

মাধ্যমিক স্তরের মাদরাসা, কামিল ও ফাজিলে যথারীতি ক্লাস চালু হবে বলে জানিয়েছে মাদরাসা অধিদপ্তর এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরও।

জানতে চাইলে মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী জাগো নিউজকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে যে, রোববার থেকে পুরোদমে ক্লাস হবে। শিক্ষায় বড় ঘাটতি তৈরি হয়েছে। এটা কাটিয়ে উঠতে চলতি শিক্ষাবর্ষের বাকি সময়টা পুরোদমে ক্লাস হওয়া জরুরি।

এই বিভাগের আরো খবর