1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রীকে গণধর্ষণ স্বামীকে মারধর করে, গ্রেপ্তার ২ - আজকের কাগজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

স্ত্রীকে গণধর্ষণ স্বামীকে মারধর করে, গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৪৭ পিএম
শেয়ার করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজিব মিয়া ও রিফাত মিয়া নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় রেলপথ ধরে হাঁটছিলেন তারা। সেসময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে আটকে তাদের পরিচয় জানতে চান।

পরে ঘোড়াশাল রেল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ করেন তারা। একপর্যায়ে বখাটেদের কাছ থেকে ছুটে এসে ভুক্তভোগী নারীর স্বামী ৯৯৯ এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার ও বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

পরিদর্শক জহিরুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থল রেলওয়ের জায়গায় হওয়ায় আটক দুই আসামিকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নেবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হবে। আটক দুই আসামি ও ওই দম্পতিকে ভৈরব রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। পলতাক অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর