1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রী’র মামলায় স্বামী গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

স্ত্রী’র মামলায় স্বামী গ্রেফতার

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

চরফ্যাসনে হালিমাবাদ গ্রামে স্ত্রী’কে নির্যাতন করা মামলায় স্বামী মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে চরফ্যাসন থানা পুলিশ আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম সংলগ্ন একটি খামার থেকে অভিযুক্ত মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোস্তফা কামাল টিটু নুরুজ্জামান মোহাজনের ছেলে।
মামলার বিবরণে জানাযায়, মামলার বাদিনীকে দীর্ঘ ৫ বছরের দাম্পত্য জীবনে সাংসারিক কলহ বিবাদ, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করে আসছে স্বামী টিটু। ভুক্তভোগী স্ত্রী জানান, একজন নারী হিসেবে বৈবাহিক সম্পর্ক নৈতিকভাবে না করে সে উল্টো পথে ব্যবহার করাসহ নানাবিধ যৌনাচার করে আসছে। আমি বাধা দিলে সে (স্বামী টিটু) সংসার না করার হুমকি দেয় এবং যদি সংসার করতে হয় তাহলে তার ইচ্ছে মতো সবকিছু করার পাশাপাশি নগদ ১০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পরবর্তীতে সংসার জীবন টিকিয়ে রাখতে তার কথা মেনে নিলেও গত ১১ নভেম্বর ২৫ ইং তারিখে পূর্বের মতো অনৈতিক পথে যৌন সঙ্গম করতে চাইলে আমি বাধা দেই এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে রক্তাক্ত জখম করে। এ বিষয়টি জানাজানির পরে আমার পরিবারকে ১০ লাখ টাকা যৌতুকের চাপ প্রয়োগ করে। পরে আমার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং আমার স্বামী আমার সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় আমার মা ও চাচাসহ আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা আমাকে ভোলা সরকারি হাসপাতালের ও,সি,সিতে রেফার্ড করে। এঘটনায় চরফ্যাশন থানায় মামলা না নেয়ায় ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (গ)/১১(ক) ধারায় মামলা দায়ের করি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন,টিটু নামের একজন ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *