1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হকার নাদিম হত্যাসহ দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর - আজকের কাগজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
উত্তরার বার থেকে যেভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু ‘আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব’ আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করতে হবে : আইনমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ কেউ শিক্ষা-চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু একেক দেশের একেক সংখ্যা, নেপাল তিব্বত সীমান্তে নিখোঁজদের তালিকায় কারা

হকার নাদিম হত্যাসহ দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫ ২:১৯ পিএম
শেয়ার করুন

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য জানিয়েছেন।

৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক এ মেয়র। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন তিনি।

সেলিনা হায়াত আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।

তিনি জানান, একই দিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করেন বিচারক। মিনারুল হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক কাইউম।

এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের করা মামলা দুটিতে তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ এ আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

এই বিভাগের আরো খবর