1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে পুলিশি অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ - আজকের কাগজ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা ‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত ‘দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক জবির মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, এআই ও শিল্পসংযোগভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপ চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

হিলিতে পুলিশি অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৯:২৯ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত রাতে মাদক মামলার আসামি ও মোবাইল কোর্টের সাজাপ্রাপ্তসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে পুলিশ স্কোর্টের মাধ্যমে আদালতে ও কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন, ধরুনদা ফকিরপাড়া এলাকার মো. ফুলারের ছেলে মো. জুয়েল (৩৮) এবং সরঞ্জাগাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রায়হান কবীর (৩৮)। গ্রেপ্তারকৃত মো. জুয়েলের বিরুদ্ধে হাকিমপুর থানায় এবং মো. রায়হান কবীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও একই অভিযানে মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. মিজু আহমেদ: মধ্য বাসুদেবপুর এলাকার মো. মিরাজ মন্ডলের ছেলে।
​মো. প্রীতম সরকার একই এলাকার মৃত আসলামের ছেলে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অপরাধ দমনে থানা পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর