1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পলাতক মোস্তাক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হিলিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পলাতক মোস্তাক

হাসান আলী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৫ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তাক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাক উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুল মনার ছেলে এবং হরেকৃষ্টপুর গ্রামের আক্কাস আলীর জামাতা।

​ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, বিকেলে ওই কিশোরী তার নানির বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় তার নানি গরু আনার জন্য পাশের মাঠে গেলে এই সুযোগে বাড়িতে প্রবেশ করে মোস্তাক। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
​ভুক্তভোগীর নানি জানান, আমি মাঠ থেকে ফিরে এসে মোস্তাককে হাতেনাতে ধরি। ওই সময় প্রতিবেশী মইনুল নামের একজন এসে মোস্তাককে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

​ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তাক পলাতক রয়েছেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ছেলে ফোন রিসিভ করে এবং বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার স্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।
​স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, ভুক্তভোগী পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে। ইউপি চেয়ারম্যান আইনশৃঙ্খলা মিটিংয়ে আছেন। তিনি ফিরলে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেব।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হওয়া মাত্রই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *