1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৩:০৭ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন।
জানা গেছে, রবিবার (১৩ জুলাই) ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে ‘বিজয় ২৪’ নামক আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন পার্থ ঘোষ। অভিযোগ রয়েছে, সেখানেই তিনি গাঁজা সেবন শুরু করলে একই কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন। পরে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর। সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় নষ্ট অথবা অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে জিনিসপত্র হারানোর মতো ঘটনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার ও অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর