1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ৫:২৫ এএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এক যাত্রীবাহী বাসে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছে বাসের সুপারভাইজার।  ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ১৬ এপ্রিল ভোর পর্যন্ত ধর্ষণের এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর বক্তব্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল দুপুর আড়াইটায় কিশোরীটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ১৫ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টা থেকে ১৬ এপ্রিল ভোর ৪:১০টা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে বাসের ভেতরেই।

পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বাসচালক সাতকানিয়ার উত্তর পুরানগড় ৪ নং ওয়ার্ডের শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার লোহাগাড়া ৫ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়ির মো. হানিফকে (৩৬) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় অপর সহযোগী সুপারভাইজার মোবারক হোসেনের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে

এই বিভাগের আরো খবর