1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৪২ পর্বে শেষ হবে জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’ - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭ নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে বসবে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব

৪২ পর্বে শেষ হবে জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:৪০ পিএম
শেয়ার করুন

পাকিস্তান ছাড়িয়ে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘দার-ই-নিজাত’। টানটান উত্তেজনা, আবেগী দৃশ্যপট এবং শিল্পীদের অনবদ্য অভিনয়ের কারণে এটি ভক্তদের মাঝে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে ধারাবাহিকটি ঠিক কতগুলো পর্বে গিয়ে শেষ হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল ছিল। সম্প্রতি সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া গেছে।

ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও-এর তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নির্মাতারা নাটকটির জন্য ৩৮টি পর্ব নির্ধারণ করেছিলেন। কিন্তু দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নাটকটির মোট পর্বসংখ্যা বাড়িয়ে ৪২টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনিয়া রাও তার ভ্লগে জানান, এখনই ধারাবাহিকটি শেষ হচ্ছে না এবং ভক্তদের জন্য আরও বেশ কিছু আকর্ষণীয় পর্ব বাকি রয়েছে। এছাড়া দর্শকদের চাহিদা অটুট থাকলে ভবিষ্যতে এর দৈর্ঘ্য আরও বাড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় নাটকটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। অনেক ভক্ত রসিকতা করে বলছেন, তারা ধারাবাহিকের হাজার পর্ব দেখতেও প্রস্তুত। তবে বিপরীত মতও রয়েছে; কিছু দর্শকের আশঙ্কা, গল্প অপ্রয়োজনে দীর্ঘায়িত করলে নাটকটির মূল গভীরতা ও আকর্ষণ হারিয়ে যেতে পারে। খ্যাতিমান কথাসাহিত্যিক উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে ‘থ্রি এস এন্টারটেইনমেন্ট’। এটি নিয়মিত প্রচার হচ্ছে এআরওয়াই ডিজিটালে এবং পাশাপাশি ‘এআরওয়াই প্লাস’ অ্যাপেও দেখা যাচ্ছে।

জারিয়াব ও আবুবকরের ভালোবাসার টানাপোড়েন এবং জীবনের নানা বাঁক নিয়ে এগিয়েছে এই গল্পের প্রেক্ষাপট। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। কাহিনী কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য এখন অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

এই বিভাগের আরো খবর