1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৪৭৫ গবেষকের অংশগ্রহণে রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স আইসিসিইআই ২০২৫ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

৪৭৫ গবেষকের অংশগ্রহণে রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স আইসিসিইআই ২০২৫

তৌফিক আহমেদ, রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:২২ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ আন্তর্জাতিক কনফারেন্স ICCEI 2025। পুরকৌশল গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন ১২–১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় রুয়েট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করবেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. তাকায়ুকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এস. এম. ইলিয়াস শাহ। শুভেচ্ছা বক্তব্য দেবেন আয়োজক কমিটির সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

আয়োজক কমিটি জানায়, পুরকৌশলের ১১টি মৌলিক বিষয়ে দেশি–বিদেশি ৪৭৫ গবেষক ও একাডেমিশিয়ান অংশ নিচ্ছেন। তাঁরা কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন। এতে আন্তর্জাতিক জ্ঞানবিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের পুরকৌশল শিক্ষা আরও সমৃদ্ধ হবে বলে আয়োজকরা মনে করছেন।

কনফারেন্সে মোট ১,১৯৬টি পেপার জমা পড়ে, যার মধ্যে বিশেষজ্ঞ প্যানেল ৪৮৬টি গ্রহণ করেছে। এর মধ্যে ৪৭৫টি টেকনিক্যাল পেপার এবং ১১টি কি–নোট পেপার উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী ৫৪টি টেকনিক্যাল সেশন ও ৪টি কি–নোট সেশনে বিশ্বব্যাপী পুরকৌশল খাতের নবতম গবেষণা, উদ্ভাবন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক গবেষণা ও প্রযুক্তির ব্যবহারকে আরও শক্তিশালী করাই এই কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক মানের জ্ঞান ও উদ্ভাবনী সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫:৪৫টায় রুয়েট অডিটোরিয়ামে। সেখানে উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্য থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ১৪ ডিসেম্বর রবিবার কনফারেন্স ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা রাজশাহীর গুরুত্বপূর্ণ সিভিল অবকাঠামো ও কাঠামোগত প্রকৌশল সংক্রান্ত স্থাপনা পরিদর্শন করবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *