1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়ে ২০ - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়: আবহাওয়া অধিদপ্তর মৌলিক সংখ্যা কি ৬k ± ১ আকারের? জেনে নিন প্রমাণ শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়ে ২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫২ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। এ সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১০.২৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল তিন হাজার ৯২৯ জন। শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৬৭ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে সাতজন। এ ছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর