1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি হাসনাত আবদুল্লাহর সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা চাল ডাল আটার দাম বাড়তি, চাপে ভোক্তারা হিলিতে মাদকবিরোধী ও ওয়ারেন্ট অভিযানে গ্রেপ্তার ৩ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় মাদকাসক্ত ছেলের হাতে প্রবীণ বাবার করুণ মৃত্যু

নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫০ পিএম
শেয়ার করুন

নীলক্ষেতের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, নীলক্ষেত মোড় বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

এই বিভাগের আরো খবর