1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি হাসনাত আবদুল্লাহর সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা

সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:২২ পিএম
শেয়ার করুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে অভিনব কায়দায় ৩৯ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নারীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের পোদ্দার পট্রির স্বর্ণ মার্কেটে বাংলাদেশ জুয়েলার্সে।
আটককৃতরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের মো. শাহ আলমের দুই মেয়ে সামিয়া আক্তার (২৩) ও রাফসানা আক্তার (২০)। চট্টগ্রামের জামালের ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (৩০)।
জানাগেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম বাজারের পোদ্দার পট্রির স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল সকাল সাড়ে ৯ টায় দোকান খুলে। এসময় ২ জন নারীসহ ১ জন পুরুষ দোকানে প্রবেশ করে। তারা স্বর্ণলংকার কেনার উদ্দেশ্য অভিনব কায়দায় রুপার গহনা ব্যাগ চুরি করে দ্রুত পালিয়ে যায়। পরে দোকানদার মালামাল কম দেখে ক্রেতাদের খুজতে শুরু করে।
মোটরসাইকেল যোগে উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগর এলাকায় তাদেরকে রুপার ব্যাগসহ আটক করা হয়। পরে সিংগাইর থানায় খবর দেয়া হয়। থানার পুলিশ এসআই মোমিন তাদেরকে থানায় নিয়ে যায়। এসআই মোমিন জানান, আটককৃত দের কাছ থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। থানায় মামলার প্রস্তুতি চলছে তাদেরকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর