1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি হাসনাত আবদুল্লাহর সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা

চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:২৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে চড়-থাপ্পড় মারার ঘটনার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ নামে এক বাইক রাইডারের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ইসলামী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনকাপৈত হাইস্কুল মাঠে বালু ফেলা নিয়ে ইউসুফের সঙ্গে ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ইউসুফকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করা হয়েছিল বলে জানা গেছে।
সোমবার সকাল ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে আমজাদের বাজারে পৌঁছালে আজাদের কর্মচারীরা ইউসুফকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। পরে বাড়িতে ফিরে ঘরের কাজ করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি হার্টের ব্যথার স্প্রে ব্যবহার ও ব্যথার ওষুধ সেবন করেন।
একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্ত্রীর বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমকে তথ্য দেওয়া হয়েছে। ইউসুফ আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর