1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে বর্ষবরণে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

চৌদ্দগ্রামে বর্ষবরণে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:৫৬ পিএম
শেয়ার করুন

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক পহেলা বৈশাখ পালন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ এপ্রিল) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পহেলা বৈশাখের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, সম্মানিত সদস্য জামাল উদ্দিন মামুন, মোঃ হাসান, খোরশেদ আলম, আজাদ পলোয়ান হিরণ, মোঃ সফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম মিন্টু, গুলশান আরা বেগম পুতুল, জয়নাল আবেদীন জয়, সোহবার হোসেন সোহাগ, সুমন মিয়াজী, ইব্রাহিম হোসেন অনিক, আবদুল কাদের, ফখরুল হাসান, মাহবুব আলম।

এই বিভাগের আরো খবর