1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন

মো. বিপ্লব উদ্দীন
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১১:০৩ এএম
শেয়ার করুন

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় স্থান পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও এই আন্দোলনের অন্যতম শক্তি জেনারেশন-জি নিয়ে প্রশ্ন এসেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও প্রশ্ন এসেছ।

শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম—উন্নত মমশির-এর শিল্পী কে? এছাড়া ‘কোন সময়কালকে Generation-Z (Gen-Z)-এর ব্যাপ্তি ধরা হয়?’ এবং ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কোন তারিখে?’ জানতে চাওয়া হয়।

‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আজকের রাবি ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পকর্মের নাম নিয়ে একটি প্রশ্ন এসেছে। এছাড়াও জেনারেশন-জি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও একটি প্রশ্ন এসেছে। এর আগে মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যু তারিখের প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এই বিভাগের আরো খবর