1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষার্থীদের ওপর হামলা, কারাগারে ৬ আইনজীবী - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

শিক্ষার্থীদের ওপর হামলা, কারাগারে ৬ আইনজীবী

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১:০৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে মামলার অন্যতম ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন– কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, অ্যাডভোকেট জাকির হোসেন ও সাইফুল ইসলাম। এ ছাড়াও আইনজীবী মো. মহিন ও মো. সোহাগ অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, এ মামলার সর্বমোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৪ আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক দুই আসামির ওয়ারেন্ট জারি হয়েছে।

রায়ের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ৩ আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে- আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ৩ আগস্টের তাণ্ডবের সঙ্গে অনেক আইনজীবী জড়িত, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই মামলায় আসামিদের বিচার নিশ্চিত করতে কোনো আইনজীবী যদি অসহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এই বিভাগের আরো খবর